1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

দৈনিক স্বাধীন বার্তা’র আইন উপদেষ্টা এমদাদুল হানিফ সুপ্রিম কোর্ট আপীল বিভাগে তালিকাভুক্ত

স্বাধীন বার্তা ডেস্ক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এনরোলমেন্ট কমিটির সর্বশেষ সভায় ১৫৩ জন আইনজীবীর নাম অনুমোদন — তাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট এমদাদুল হানিফ।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন দৈনিক স্বাধীন বার্তা’র আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমদাদুল হানিফ। তিনি ক্রমিক নং ১৩২ নম্বরে স্থান পেয়েছেন, এনরোলমেন্ট কমিটির অনুমোদিত তালিকায়।

স্মারক নং ১৩০৭/২০২৫ এসসি (এডি) অনুযায়ী, গতকাল ১২ নভেম্বর ২০২৫ তারিখে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয়ের সভাপতিত্বে গঠিত এনরোলমেন্ট কমিটি ১১ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় ১৫৩ জন অভিজ্ঞ আইনজীবীকে আপিল বিভাগে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করে।

উক্ত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মাননীয় বিচারপতি মো. আশফাকুল ইসলাম, মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মাননীয় বিচারপতি মো. রেজাউল হক, মাননীয় বিচারপতি এস. এম. এমদাদুল হক, মাননীয় বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও মাননীয় বিচারপতি ফারাহ মাহবুব।

অ্যাডভোকেট এমদাদুল হানিফ ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়মিত আইন পেশায় যুক্ত আছেন। তার আইনজীবী জীবনের শুরু থেকেই তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। আইন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতার স্বীকৃতি স্বরূপ তিনি গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ অঙ্গ — আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

দৈনিক স্বাধীন বার্তা পরিবারের সকল সাংবাদিকবৃন্দ তার এই অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, বিশেষ বার্তায় আরো শুভেচ্ছা জানিয়েছেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক, মো: তরিকুল ইসলাম, নির্বাহী সম্পাদক, এডভোকেট রায়হান উদ্দিন (রুপক), ব্যবস্থাপনা সম্পাদক, রিনা ইসলাম সহ আরো অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon