1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় পড়া শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কামাল এবং সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় পাঠ শুরু করেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী—রায়ের বিভিন্ন অংশ পাঠ করছেন। দীর্ঘদিন ধরে চলমান এই মামলাটি আন্তর্জাতিক মহলেও ব্যাপক গুরুত্ব পেয়েছে।

মামলার নথিতে উল্লেখ রয়েছে, অভ্যুত্থানের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন, নিখোঁজ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তদন্ত প্রতিবেদন, সাক্ষ্য–প্রমাণ, ফরেনসিক বিশ্লেষণসহ মোট ৪২ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

আজকের রায় ঘোষণাকে সামনে রেখে সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় আইনজীবী, মানবাধিকারকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিদের ভিড় বাড়তে থাকে। অনেকেই রায়ের মাধ্যমে দেশের বিচারব্যবস্থায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

দীর্ঘ আলোচিত এই মামলার রায় ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon