1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

ভেদুরিয়ায় গরু চোরের আতঙ্ক: চুটকিমারায় মানববন্ধন ও মিছিল

মোহাম্মদ আলী, জেলা (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এবং আশপাশের চুটকিমারা এলাকায় গরু চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী মানববন্ধন ও মিছিল করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

স্থানীয়দের মতে, চর চুটকিমারা ও আদর্শ গ্রামসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই গরু চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি এক তারিখ দিবাগত রাতে আদর্শ গ্রাম থেকে ৭ নম্বর ওয়ার্ডের সবুজ নামে এক ব্যক্তিকে গরু নিয়ে যেতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। ধাওয়া দিলে সে গরুটি ফেলে পালিয়ে যায় বলে দাবি করেন তারা।

চুটকিমারা বাজার সংলগ্ন এলাকায় শতাধিক মানুষ মানববন্ধন করে এ ঘটনার প্রতিবাদ জানায় এবং চোরচক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলে।

আদর্শ গ্রামের বাসিন্দা সিয়াম বলেন, “চোর ধরে চিৎকার শুরু হলে সবুজ আমাকে তার গাড়ি ঘুরিয়ে দিতে বলে। আমি গাড়ি ঘুরিয়ে দিলে সে আমার গাড়িতে করে দ্রুত ওই স্থান ত্যাগ করে।”

তবে সবুজ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো গরু চুরি করিনি। আমি আমার বিবাহিত স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমাকে ভুলভাবে সন্দেহ করে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon