1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

নেত্রকোণায় বিশেষ মোনাজাত: খালেদা জিয়ার আরোগ্য কামনা

নেত্রকোণায় বিশেষ মোনাজাত: খালেদা জিয়ার আরোগ্য কামনা
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদে আজ এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর, ২০২৫) জুমার নামাজ শেষে হাজারো মুসল্লির অংশগ্রহণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘজীবন ও দ্রুত আরোগ্য লাভ কামনা করে মহান আল্লাহর দরবারে হাত উঠান। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি এবং নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর–বারহাট্টা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, এ দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর অসুস্থতা গোটা জাতিকে ব্যথিত করে। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছি।”

তিনি আরও বলেন, “দেশ আজ একটি কঠিন সময় পার করছে। এই সময়ে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থ হয়ে জাতির পাশে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন।”

দোয়া মাহফিলে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার নেতাকর্মী, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।

মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনায় আল্লাহর কাছে প্রার্থনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon