1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

নেত্রকোণায় বেগম খালেদা জিয়ার আরগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহমিল অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশেষ মোনাজাত: খালেদা জিয়ার আরোগ্য কামনা
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নেত্রকোনা: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনায় নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭/১২/২০২৫) বাদ আছর নেত্রকোনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে জেলার বিভিন্ন স্থান থেকে আগত দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে দেশনেত্রীর জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেন।

দোয়া মাহফিলটির আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন এবং সাধারণ সম্পাদক ফারুক মীর (সুহেল)। উপস্থিত বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে আপসহীন ভূমিকা রেখে এসেছেন। তার সুস্বাস্থ্য ও সক্রিয় নেতৃত্ব দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয়।

তারা আরও বলেন, দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠাই জনগণের প্রত্যাশা।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও উন্নতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে নেত্রকোনা জেলা তাঁতীদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon