1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীতে গভীর নলকূপে শিশু নিখোঁজ: রাতভর খনন, চলছে জীবন-মৃত্যুর লড়াই

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে নিখোঁজ দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে চলছে রাতদিনের লড়াই। প্রায় ২০ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান মেলেনি।

বুধবার দুপুরে কোয়েলহাট গ্রামে খেলতে খেলতে হঠাৎ নলকূপের খোলা মুখ দিয়ে নিচে পড়ে যায় সাজিদ। মুহূর্তেই পুরো গ্রামে সৃষ্টি হয় আতঙ্ক ও শোকের ছায়া।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তাৎক্ষণিক উদ্ধার কাজে অংশ নেয়। শিশুটিকে জীবিত অবস্থায় পাওয়ার আশায় অক্সিজেন সরবরাহ করা হয় কূপের ভেতরে।

রাতভর এস্কেভেটর দিয়ে খনন কাজ চললেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস জানায়, তারা নতুন করে ৩৫ ফুট গভীর গর্ত তৈরি করে নিচে নামছেন। প্রয়োজন হলে বিকল্প পদ্ধতিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়রা দোয়া করছেন—সাজিদকে যেন জীবিত অবস্থায় উদ্ধার করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon