1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

মহান বিজয় দিবসে শহীদ মিনারে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

সাহাব উদ্দিন, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

এসময় লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তারা।

সংগঠনের নেতারা বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও অবিস্মরণীয় দিন। বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাই আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ অর্জন, যা লাল-সবুজের পতাকাকে দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান, অর্থ সম্পাদক নাজিম উদ্দীন রানা, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান, সেলিম উদ্দিন, মোহাম্মদ কলিমুল্লাহ, রিয়াদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon