1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বাবুর্চিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে এক বাবুর্চিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে মাদক ব্যবসায়ী চক্র। নিহত রায়হান মিয়া (৪৫) ফতুল্লার গলাচিপা এলাকার মৃত মেছের আলীর ছেলে। সোমবার (১২ জানুয়ারি) রাতে ফতুল্লার ইসদাইর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের ছেলে সাব্বির জানান, মায়ের মৃত্যুর পর তিন ভাই ও বাবা ফতুল্লার তল্লা এলাকায় সিরাজ মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পেশায় বাবুর্চি রায়হান মিয়া কয়েকদিন আগে তুচ্ছ বিষয় নিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান। ওই সময় রাজ্জাকের লোকজন তাকে মারধরও করে।পরিবারের পক্ষ থেকে বাবাকে রাজ্জাকের এলাকায় থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছিল। কিন্তু রাতে একা পেয়ে রাজ্জাক ও তার সঙ্গীরা রায়হান মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাৎ হোসেন জানান, নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আবু রায়হান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রায়হান মিয়া পেশায় বাবুর্চি ছিলেন এবং তার তিন ছেলে গ্যারেজে কাজ করেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, পূর্ব শত্রুতা ও মাদক সংক্রান্ত বিরোধই এ হত্যার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon