1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নেত্রকোণায় বারটান-এর ৫ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

ইকবাল কবির, নেত্রকোণা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ফলিত পুষ্টি বিষয়ক ০৫ (পাঁচ) দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বারটান আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “টেকসই জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের পুষ্টি বিষয়ে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন যাতে তারা নিজ নিজ কর্মক্ষেত্রে এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।” তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আয়োজক: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়।

অংশগ্রহণকারী: নেত্রকোণা জেলার বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাবৃন্দ।

উদ্দেশ্য: কর্মকর্তাদের ফলিত পুষ্টি বিষয়ে দক্ষ করে তোলা যাতে তারা প্রশিক্ষক হিসেবে ভূমিকা পালন করতে পারেন।

স্থান: সম্মেলন কক্ষ, বারটান আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণা। অনুষ্ঠানে বারটান-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon