1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

লালমোহনে অটোরিকশাকে বাসের চাপা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে লালমোহন উপজেলার গজারিয়া বাজারের ডা. আজাহার উদ্দিন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ভোলা বাস টার্মিনাল থেকে চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাস লালমোহনের গজারিয়া বাজার এলাকায় পৌঁছায়। দুপুর ২টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon