1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বালুভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পাটকাঠি শিবপুর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা—সঞ্চু উরাও (৪৮, মাংরা উরাওয়ের ছেলে), বিপুল পাহান (২২, জুটুয়া পাহানের ছেলে), বীরেন পাহান (৫০, খোকা পাহানের ছেলে) এবং উজ্জ্বল পাহান (২৪, মৃত নরেন পাহানের ছেলে), অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। আহত ব্যক্তি একই গ্রামের রমেসের ছেলে সামন্ত (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটের উদ্দেশে রওনা দেন স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী। পথিমধ্যে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক ভ্যান দুটিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে অন্য চারজনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজন মারা যান। ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে। আহত সামন্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon