1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। আগামী মঙ্গলবারের মধ্যে নতুন সরকারের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে গুঞ্জন—সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। অনেকে দাবি করছেন, টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

তবে এসব গুঞ্জনকে পুরোপুরি অস্বীকার করেছেন তামিম নিজেই। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে একটি পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, সারাদিন ধরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

তামিম লিখেছেন, “এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।”

একইভাবে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নামও মন্ত্রিসভায় যুক্ত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। নির্বাচনের আগে থেকেই ক্রীড়ামন্ত্রী হিসেবে তার নাম শোনা যাচ্ছিল। যদিও তিনি বিএনপির হয়ে ঢাকা-১৬ আসনে নির্বাচন করে জয়ী হতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon