1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিশ্বকাপ শুরুর আগে বড় স্বস্তি আর্জেন্টিনা শিবিরে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ জুন, ২০২৬

আর্জেন্টিনা ফুটবল শিবিরে অবশেষে কাটতে শুরু করেছে দুশ্চিন্তার মেঘ। আঙুলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় প্রথমবারের মতো দুই হাতে গ্লাভস পরে পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করেছেন দলের ভরসাযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

গত ২০ মে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপ করার সময় আঙুল ভেঙে যায় মার্তিনেজের। চোট আরও গুরুতর হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও, ফিজিওর সবুজ সংকেত নিয়ে তীব্র ব্যথা চেপে খেলেই মাঠে নামেন তিনি। ফ্রেইবুর্কের বিপক্ষে ওই হাইভোল্টেজ ম্যাচে দুটি দুর্দান্ত সেভ করে ১৯৮২ সালের পর অ্যাস্টন ভিলাকে প্রথম কোনো বড় ইউরোপিয়ান শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রাখেন ৩৩ বছর বয়সি এই তারকা।

ঐতিহাসিক সেই শিরোপা জয়ের পর ভাঙা আঙুল নিয়েই জাতীয় দলে যোগ দেন মার্তিনেজ। তবে চোটের কারণে এতদিন দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলনে নামতে পারেননি তিনি। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এতদিন স্প্লিন্ট পরে এবং এক হাতে গ্লাভস গলিয়ে হালকা অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। তবে বৃহস্পতিবার প্রথমবারের মতো দুই হাতে গ্লাভস পরে মাঠে নামেন এই আর্জেন্টাইন প্রাচীর এবং কোনো ধরনের অস্বস্তি ছাড়াই পুরো অনুশীলন পর্ব শেষ করেন।

চোটের কারণে বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে খেলা দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও মাঠে নামতে পারেননি মার্তিনেজ। তবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচেই তাকে শুরুর একাদশে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী আলবিসেলেস্তে শিবির।

ক্লাব ফুটবলে অ্যাস্টন ভিলার হয়ে এবার অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন মার্তিনেজ। দলকে ইউরোপা লিগের শিরোপা জেতানোর পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করতে বড় অবদান রেখেছেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ইতিমিধ্যেই ইউরোপা লিগের বর্ষসেরা একাদশেও জায়গা করে নিয়েছেন বিশ্বজয়ী এই গোলরক্ষক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon