1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল (শ্যামলী)-এ তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার শুরু হয়। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই অপারেশনে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে। নির্মাতা সকাল আহমেদসহ সহশিল্পীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল আহমেদ জানান, “আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফল হয়েছে। দীর্ঘ অপারেশনের পর টিউমার অপসারণ করা হয়েছে। তবে পোস্ট-অপারেটিভ সময়টি খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময়ে জটিলতার ঝুঁকি থাকতে পারে, তাই এখনই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।” চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অস্ত্রোপচারের পর তানিয়াকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নির্ধারিত ওষুধ ও চিকিৎসা কঠোরভাবে মেনে চলতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে—এ সময়ে অযথা ভিড় না করা এবং ফোনকল/মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস) সন্ধ্যায় তানিয়া নিজের ফেসবুক পেজে অসুস্থতার খবর জানিয়ে দোয়া চান। পোস্টে হাসপাতালের বিছানায় বসে ফুলের তোড়া হাতে তোলা ছবিতে তিনি লেখেন: “ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।”

কয়েকদিন ধরে তীব্র মাথাব্যথা, জ্বর-ঠান্ডা লাগাসহ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তানিয়া। প্রথমে গুরুত্ব না দিলেও পরিস্থিতি খারাপ হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে তাকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।

তানিয়া বৃষ্টি ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। পরে ‘গোয়েন্দাগিরি’ (২০১৯) সিনেমায় অভিনয় করেন। ছোট পর্দায় নিয়মিত নাটকে অভিনয় করে দর্শকের প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি পরিচালক রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

ভক্ত, সহশিল্পী ও অভিনয়শিল্পী সংঘের সদস্যরা তার দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon