1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় চেয়েছে বাংলাদেশ। ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতকে একটি অস্থায়ী ওয়েভার দিয়েছে। বাংলাদেশও একই ধরনের সুযোগ পাওয়ার আশা করছে। তিনি জানান, বাংলাদেশকেও যদি এমন সুযোগ দেওয়া হয়, তবে তা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের সহায়তা হবে। মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনে পাঠাবেন বলে জানিয়েছেন।

বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি এবং তেল-গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা নিয়েও আলোচনা হয়। আমির খসরু বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও কথা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। বাণিজ্য চুক্তি দুই দেশের সম্মতির বিষয় এবং বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে সরকারের করণীয় প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদি যা-ই হোক না কেন, প্রতিটি পরিস্থিতি মাথায় রেখে সরকার প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon