1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নির্বাচনের পরের দিন বিসিবি পরিচালকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুন, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার মাত্র এক দিনের ব্যবধানে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। আজ সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন। একাধিক বিসিবি পরিচালক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে মীর শাকরুল আলম সীমান্ত ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র।

বিসিবি সভাপতিকে দেওয়া চিঠিতে সীমান্ত উল্লেখ করেন, রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত থাকায়, বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা-বাণিজ্যের মূল ও গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত হয়েছে। এই বাড়তি ব্যস্ততার কারণে বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

তিনি আরও জানান, একটি দায়িত্বশীল জায়গা থেকে এবং ক্রিকেট বোর্ডের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি তার পদত্যাগপত্রটি দ্রুত গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon