1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ দক্ষিণ লেবানন, ঘর হারিয়েছেন হাজারো মানুষ

বার্তা ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জুন, ২০২৬

ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ লেবাননের একটি বিশাল অংশ। সাম্প্রতিক সংঘাতের জেরে অঞ্চলটির ১১ হাজারেরও বেশি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এই তথ্য নিশ্চিত করেছেন।

স্টেফান দুজারিক জানান, সম্পূর্ণ ধ্বংস হওয়া ভবনগুলোর পাশাপাশি আরও প্রায় ২ হাজার ২০০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে হাজার হাজার পরিবারের মাথা গোঁজার ঠাঁই বলতে আর কিছুই অবশিষ্ট নেই। তিনি আরও উল্লেখ করেন, চলমান অনিশ্চয়তা, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং অবিস্ফোরিত গোলাবারুদের কারণে বাস্তুচ্যুত মানুষদের নিরাপদ ও স্থায়ীভাবে ঘরে ফেরার প্রক্রিয়া চরম ঝুঁকিতে রয়েছে।

তবে এই প্রতিকূলতার মধ্যেও অনেক মানুষ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এক রাতেই প্রায় ১৯ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্র ছেড়েছেন। ফলে আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা মানুষের সংখ্যা কমে এখন ৯০ হাজারে দাঁড়িয়েছে।

এদিকে, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে নতুন দফায় সরাসরি আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ লেবাননে সংঘাত আগের চেয়ে কমলেও মাঝে মাঝে বিমান হামলা ও গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। গত সোমবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের কিছু অংশে সেনা উপস্থিতি বজায় রেখেছে এবং নিরাপত্তা হুমকির অজুহাতে আবারও সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে রাখছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon