1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

তীব্র রাজনৈতিক চাপের মুখে কিয়ার স্টারমার, পদত্যাগের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুন, ২০২৬

যুক্তরাজ্যের তীব্র রাজনৈতিক সংকটের মুখে থাকা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই বিস্ফোরক দাবি করেন।

ট্রাম্প লিখেছেন, কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্র—অভিবাসন এবং জ্বালানি, বিশেষ করে উত্তর সাগরের তেল উন্মুক্তকরণ নীতিতে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন। তিনি স্টারমারের মঙ্গল কামনাও করেন।

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে স্টারমারের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যামের বিজয়ের পর থেকেই মূলত তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। বার্নহ্যামের এই জয় ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে বড় প্রশ্ন তুলেছে। দলের অনেক মন্ত্রী ও এমপি এখন জোরালোভাবে স্টারমারের বিদায়ের দাবি তুলছেন। এমন এক সংকটময় মুহূর্তেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের নেওয়া নানা উদ্যোগের কারণে বিশ্বজুড়ে যখন ব্যাপক কূটনৈতিক আগ্রহ তৈরি হয়েছে, ঠিক তখনই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায় নিয়ে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এএফপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon