1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
থানচিতে দেশীয় অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেফতার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: নেত্রকোনায় জামায়াত আমির লোক নাট্যদলের ৪৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা লামায় উৎসবমুখর পরিবেশে সিসিটিভি নজরদারিতে এইচএসসি পরীক্ষা শুরু ভারত সীমান্তে টহল জোরদার ও পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ করেছে ৩১ বিজিবি খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি কদমতলী প্রেস ক্লাবের ফল উৎসব ও মিলনমেলা সম্পন্ন, নতুন সদস্য ফরমের শুভ উদ্বোধন রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের আভাস লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

থানচিতে দেশীয় অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেফতার

তোফাজ্জল হোসাইন, বান্দরবান প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬

বান্দরবানের থানচি উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ জৌথান বম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

শনিবার (৪ জুলাই) থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত জৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরুপা পাড়া এলাকার বাসিন্দা লাল পিয়াম বমের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৮ জুন দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি দল কুকি-চিন ও ইউপিডিএফের এক যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান চালায়। সে সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত থাকে।

চলমান অভিযানের এক পর্যায়ে শেরকর পাড়া থেকে একটি বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে আটক করা হয়। পরবর্তীতে শনিবার সেনাবাহিনী তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

থানচি থানার ওসি কানন সরকার বলেন, “সেনাবাহিনী দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon