1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, কড়া বার্তা তথ্য মন্ত্রণালয়ের

বার্তা ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার প্রকাশিত একটি তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে সরকারের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগেই জুলাই-আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালত ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার প্রতি শ্রদ্ধা রেখে এই বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

দণ্ডিত আসামির আগের সব বিদ্বেষমূলক বক্তব্য ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে এবং নতুন করে প্রচার বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও বিটিআরসি-কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও আইনের ধারা উল্লেখ করে গণমাধ্যমকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।

দেশের সিংহভাগ গণমাধ্যম আদালতের আদেশ ও জুলাইয়ের চেতনাকে সম্মান জানিয়ে তাঁর বক্তব্য প্রচার থেকে বিরত থাকায় সরকার তাদের ধন্যবাদ জানিয়েছে। তবে আদালতের স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও কিছু গণমাধ্যম তা অমান্য করায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

দেশের সার্বিক জাতীয় ঐক্য বজায় রাখতে এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানাতে সব গণমাধ্যমকে পূর্বের মতো ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon