1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

চিথলিয়া ইউনিয়নে নদীভাঙনের কারণে প্লাবিত হয়ে গেছে ৬টি গ্রাম

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২০

ফুয়াদ হাসান, পরশুরাম (ফেনী) প্রতিনিধিঃ পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে নদীভাঙনে প্লাবিত হয়েছে ৬ টি গ্রাম। এই ৬ টি গ্রামের মানুষ নদীভাঙনের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।বেশ কিছু মানুষ পুকুরের মাছ হারানোর আশঙ্কায় আছে। এছাড়া ভয়াবহ নদীভাঙনের কারণে গাছগাছালির ও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

বর্তমানে নদীভাঙনের কারণে বেশ কিছু বাড়িঘর ও ডুবে যাওয়ার আশঙ্কা আছে।এছাড়া বিগত বছরের মতে এই বছর ও ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদের বাড়ি।

তার বাড়ির ক্ষয়ক্ষতি দেখার জন্য গতকাল তার বাড়িতে এসেছেন ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।চিথলিয়া ইউনিয়নের মধ্যম শালধর গ্রামে ১ টি ও দুর্গাপুর গ্রামে ১ টি ভাঙনের কারণে শালধর,মালিপাথর ও দুর্গাপুর গ্রামের নিম্নাঞ্চল বন্যার পানি প্রবেশ করেছে।

এছাডা পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার জানান,উপজেলার চিথলিয়া ইউনিয়নের  ৩ টি স্থানে ফাটল দেখা দিয়েছে, পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ ভাঙন রোধে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon