1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সমগ্র দেশব্যাপী পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণের অংশ হিসাবে বেনাপোল পোর্ট থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

মোঃ মারুফ হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ২১ মার্চ, ২০২১

মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ” স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপে মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণের অংশ হিসাবে বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ মার্চ) বেলা ১২ টার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে বেনাপোল বাজার এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়।

এসময় চেকপোস্ট ও বাজার এলাকার পাসপোর্ট যাত্রী, কুলি, ইজিবাইক চালক, পথচারী সহ সর্বস্থরের মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবির তরফদার, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon