1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শার্শার ৬০ বোতল ফেন্সিডিল ও মটর বাইকসহ ১জনকে আটক করা হয়েছে

মোঃ মারুফ হোসেন, (যশোর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

যশোরের শার্শার বাগাআঁচড়া এলাকায় পুলিশি অভিযানে ৬০বোতল ফেন্সিডিল ও মটর বাইকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগাআঁচড়া তদন্ত কেন্দের পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ই এপ্রিল) ভোরে শার্শা থানার বাগাআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ারুল আজিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আভিযানটি পরিচালনা করা হয়।

শার্শা থানাধীন জিবলীতলা মোড়ে পাকা রাস্তার উপর হতে একজন মাদক ব্যবসায়ীকে ৬০ ফেন্সিডিল ও মটর বাইক সহ হাতেনাতে আটক করেন।আটককৃত আসামি আব্দুল্লাহ আল-মামুন (২৫) রাঘবপুর(চালতিবাড়ীয়া) গ্রামের তবিবর রহমানের ছেলে।আটক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

এ বিষয়ে শার্শার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম খান গণমাধ্যমকে জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে আসামীকে আটক করতে সক্ষম হই।আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন মাদক বিরোধী অভিযান সর্বদা চলমান অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon