1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার দোলাইরপাড় সার্কেল অফিসে জেলা প্রশাসকের তত্তাবধানে গরীব ও অসহায় ৪০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে

মোঃ তরিকুল ইসলাম
  • প্রকাশিতঃ বুধবার, ৫ মে, ২০২১
দোলাইরপাড় সার্কেল অফিসের সামনে ত্রান নিতে আসা হতদরিদ্র সাধারণ মানুষ।

রাজধানী ঢাকার দোলাইরপাড় সার্কেল অফিসে ৪০০ পরিবারের মাঝে সরকারের তরফ থেকে ত্রান সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম। আজ দুপুরের একটু আগে এই ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত চলে।

দুরদুরান্ত থেকে গরীব ও অসহায় সাধারণ জনগন এই ত্রান পেতে সকাল ১০টা থেকে লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে থাকে। কথা হয় জুরাইন রিশি পাড়া এলাকার নারায়ণচন্দ্র ভৌমিক এর সাথে তিনি জানান, রিশি পাড়া হিন্দু পট্রি থেকে ১০০টি পরিবার এসেছে এই ত্রান সহায়তা নিতে।

সে হিসেবে আরো বহু এলাকার লোকজন ও এসেছে এখানে। এত বিপুল পরিমান মানুষের জন্য ত্রান সামগ্রী সংকট ও পড়তে পারে বলে তিনি জানান। এখানে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি থাকায় পুরো রাস্তা জুড়েই লাইনে দাড়িয়ে ছিলো ত্রান সহায়তা পাওয়ার আশাভোগি অসহায় হতদরিদ্র মানুষেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon