1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপ‌জেলায় বজ্রপাতে এক গৃহবধু ভয়ংকরভা‌বে পু‌ড়ে ছাই হ‌য়ে মৃত‌্যু হ‌য়ে‌ছে

‌মোঃ আবু সু‌ফিয়ান (শা‌ন্তি) ঝিনাইদহ জেলা প্রতি‌নি‌ধিঃ‌‌
  • প্রকাশিতঃ বুধবার, ১২ মে, ২০২১

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর কুশনা ইউনিয়নে বজ্রপাতে শেফালী বেগম (৩০) নামে এক গৃহবধূ বজ্রপাত জ‌নিত কার‌ণে মৃত্যু হয়েছে। নিহত শেফালী বেগম ওই গ্রামের কৃষক নজির আহম্মদের স্ত্রী।

বজ্রপা‌তে নিহত শেফা‌লি বেগ‌মের চেহারা পু‌ড়ে এতটা ভয়ংকর হ‌য়ে‌ছে যে, যে কোন সাধারণ মানুষ দেখা মাত্র ভ‌য়ে কে‌পে উঠ‌বে।

মঙ্গলবার বিকালে মাঠে ধা‌নের খড়কুটো গোছানোর সময় হঠাৎ করে কালো মেঘ ধারন করার পরপরই বজ্রপাত ঘটে। এতে করে মাঠে থাকা খড়কু‌টোর গাদায় আগুন ধরে যায় এবং গৃহবধূ শেফালি বেগম বজ্রপাতের আগুনে পু‌রোপু‌রি ঝলসে যায় এবং ঘটনাস্থলেই ‌তি‌নি মারা যান।

এ বিষয়ে কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, বিকালে বাড়ির পাশের মাঠে ‌তি‌নি খড়কু‌টো শুকাতে দেয় প‌রে মেঘ শুরু হলে তিনি তা গুছি‌য়ে গোয়া‌লে আনার জন‌্য বে‌ড়ি‌য়ে যান। এমন সময় বজ্রপ‌তে হ‌লে তি‌নি ওই বজ্রপা‌তের কব‌লে পড়‌লে শেফালীর গোটা শরীর ঝলসে যায় এবং তি‌নি মৃত‌্যুর কো‌লে ঢো‌লে প‌ড়েন।

এ ঘটনায় গৃহবধূ শেফালীর মৃত্যুতে গোটা এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমে এ‌সে‌ছে। এবং গ্রামবা‌সির ম‌ধ্যে একটা আতং‌কের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। তাই চেয়ারম‌্যানসহ এলাকার গন‌্য মান‌্য ব‌্যা‌ক্তিগন পু‌রো গ্রামবা‌সি‌কে আ‌রো স‌চেতন হ‌তে অনু‌রোধ জানি‌য়ে‌ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon