1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন চৌধুরীকে লক্ষ ক‌রে বোমা হামলার ঘটনা ঘ‌টে‌ছে

‌মোঃ আবু সু‌ফিয়ান (শা‌ন্তি) ঝিনাইদহ জেলা প্রতি‌নি‌ধিঃ‌‌
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মে, ২০২১

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৫নং সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন চৌধুরীরকে উদ্দেশ্য করে বোমা হামলা হ‌য়ে‌ছে।

আজ ঈ‌দের দিন (শুক্রবার) আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে তার নিজ গ্রামে পুখুরিয়াতে ঈদের নামাজ পড়ার জন্য কালীগঞ্জ থেকে ঈ‌দের জামা‌তে যোগ দি‌তে আসার সময় এ ঘটনা ঘ‌টে।

ধারণা করা হয় আ‌গে থে‌কেই বিছু সন্ত্রা‌সি চক্র টাইম বোমা রাস্তায় ফিট করে রাখে। এ সময় চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন চৌধুরী ঐ রাস্তা দিয়ে আসার সময় ক‌য়েকজন অপ‌রি‌চিত মানুষ তার উপ‌রে বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা ক‌রে।

যেখানে বোম রাখা হয় সেখান থেকে চেয়ারম্যান ছি‌লেন ১০০ মিটার দুরে যার কারণে তার ওপর বোমা বিস্ফোরণ ঘটা‌নো সম্ভব হয়‌নি। কিন্তু ধারণা করা হ‌চ্ছে কোন এক সন্ত্রা‌সি বা‌হিনী তা‌কে মে‌রে ফেলার জন‌্য এই ঘটনা ঘ‌টি‌য়ে থাকতে পা‌রে।

এ সময় গ্রামের লোকজন ওখানে উপস্থিত হওয়ার কারণে হামলা কারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। কালীগঞ্জ থানার এস.আই তপন দ্রুত ঘটনাস্খ‌ল পরিদর্শন করে ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেন।

এবং প‌রিদর্শক এস.আই তপন বোমের নমুনা সংগ্রহ করে ব‌লেন, আপনারা কেউ আতং‌কিত হ‌বেন না। আমরা আপনা‌দের পূর্নাঙ্গ নিরাপ‌দে রাখ‌তে স‌র্বাত্তক চেষ্টা ক‌রে যা‌বো।

এই ঘটনার সা‌থে যারাই জ‌ড়িত থাকুক না কেন এবং যতটা প্রভাবশা‌লি হোক। প্রকৃত অপরাধী‌দের দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে আই‌নের আওতায় এ‌নে ক‌ঠিন শা‌স্তির ব‌্যবস্থা করা হ‌বে। যেন এমন ভয়ংকর ঘটনা তারা আর না ঘটা‌তে পা‌রে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon