1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ঝিনাইদহ জেলার ম‌হেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম ক‌রে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গে‌ছে

‌মোঃ আবু সু‌ফিয়ান (শা‌ন্তি) ঝিনাইদহ জেলা প্রতি‌নি‌ধিঃ‌‌
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মে, ২০২১

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির সাড়াতলা গ্রামে জমি জায়গা সংক্রান্ত বিরোধের পুর্ব শত্রুতার জের ধরে আব্দুর রশীদ (৪০) নামের এক ব্যক্তিকে মাথায় আঘাতসহ পিটিয়ে রক্তাক্ত ও জখম করার খবর পাওয়া গে‌ছে।

স্থানীয়রা আঘাত প্রাপ্ত ব‌্যা‌ক্তি‌কে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ব্যাপারে আব্দুর রশীদের ভাই ইয়াদুল ইসলাম বাদী হয়ে এক সেনা সদস্য সহ ৪জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে গ্রামের মৃতঃ বাদশা মন্ডলের ছেলে শহিদুল ইসলাম গং দয়ের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ সহ দীর্ঘ‌দিন যাবত আদালতে মামলা চলে আসছে।

যাহা ঝিনাইদহ কোট আদালতে চলমান রয়েছে। তারই জের ধরে ১৫ই মে (শনিবার) সকালে গ্রামের বেলে মাঠ নামক স্থানে আব্দুর রশীদকে একা পেয়ে শহিদুল ইসলাম ও তার ছেলে শাহিন মাথায় আঘাত করা সহ বেকায়দা ভা‌বে মারপিট করে রক্তাক্ত জখম করে।

এতে আব্দুর রশীদের মাথা ফে‌টে প্রচুর রক্তাক্ত হ‌য়ে যায়। এসময় তার চিৎকারে মাঠে থাকা লোকজন দ্রতই তা‌কে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এতে তার হাতে ব্যান্ডেস সহ মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমান আব্দুর রশীদ মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon