1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বিশেষ সতর্কতা মেনে আজ থেকে খোলা থাকছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান

মোঃ আব্দুর রহমান, প্রধান সংবাদকর্মী
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

করোনা মহামারির কারনে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরে (আজ) ২২শে ফেব্রুয়ারী থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পহেলা মার্চ থেকে খোলার কথা রয়েছে। করোনার প্রতিরোধে বাড়তি সতর্কতার বিষযটি গুরুত্ত দিয়ে এই সিদ্ধান্ত নেওযা হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমনের হাড় উর্ধ্বগতি অব্যাহত থাকায়, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো ২ সপ্তাহ বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছিলেন মন্ত্রীপরিষদ বিভাগ।

মন্ত্রীপরিষদ বিভাগের ৩ ফেব্রুয়ারি জারি করা নতুন প্রজ্ঞাপনে, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে নতুন করে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছিলো।

এর আগে করোনা সংক্রমণের হাড় ঊর্ধ্বগতির কারণে, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ানো হতে পারে বলে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিলো।

৩০ জানুয়ারি দুপুরে রাজধানীর বিসিপিএস সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন,”সরকার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে চাইলেও সব কিছু করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে। এর পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিলো।

আজ ২২শে ফেব্রুয়ারী থেকে আবার ও বাংলাদেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যায়, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান, কোচিং সেন্টার সহ সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। প্র্থমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পহেলা মার্চ থেকে স্বাস্থ্যবিধি মেনে খোলার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon