1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি রংপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মোঃ ফিরু মিয়া, সদর উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ৭ মে, ২০২২

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুরের আয়োজনে ০৬ মে ২০২২ খ্রি. সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুনাক রংপুর সভানেত্রী জনাব সোনিয়া আকতারের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক রংপুর রেঞ্জ সভানেত্রী জনাব মধুছন্দা ভট্টাচার্য।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) জনাব এটিএম আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ ও সি সার্কেল)  জনাব মোঃ আশরাফুল আলম পলাশ। আরো উপস্থিত ছিলেন রংপুর পুনাক সহ-সভানেত্রী লোটাস রায়, ডা. আশেকা আক্তার কংকা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গের সাথে অতিথিগণ পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে পুলিশ পরিবারের সদস্যবৃন্দের অংশগ্রহণে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পুনাকের পক্ষ থেকে ডাঃ আশেকা আক্তার কংকা ও জিনাত আরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ পুনাক পরিবারের সদস্যগণ প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ সময় রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারবৃন্দসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ সপরিবারে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon