1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

নভেম্বরের আগে লোডশেডিং কমার আশা দেখছি না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন , দেশে গ্যাস আসার আগপর্যন্ত লোডশেডিং কমার কোন আশংকা নেই।

আগামী নভেম্বরের আগে লোডশেডিং কমার আশা দেখছি না বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চলতি মাসটা একটু কষ্ট করতে হবে। আশা করছি, সামনের মাস থেকে পরিস্থিতি আরেকটু ভালো হবে বলে আশা প্রকাশ করেন । তিনি আরো বলেন লোডের কারণে আমরা দিনের বেলা কিছু পাওয়ার প্লান্ট বন্ধ রাখছি। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে। আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনো লোডশেডিংই থাকবে না। কিন্তু সেটা আমরা করতে পারলাম না। কারণ, আমরা গ্যাস আনতে পারিনি।’

প্রতিমন্ত্রী বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় এখন ইন্ডাস্ট্রিতে গ্যাস দেওয়া যাচ্ছে না। এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া আরেক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমি চেয়েছিলাম অক্টোবর থেকে ভালো পরিস্থিতি হয়ে যাবে। বাস্তবে সেটা হচ্ছে না। কারণ, ইন্ডাস্ট্রিতে ডিমান্ড বেড়ে গেছে। তাই আমরা বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়েছি। আর কমিয়ে দেওয়ার কারণে সমস্যা দেখা দিয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon