1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নে ১৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোস্তফা হোসেন
 সাইফুল ইসলাম খান, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোস্তফা হোসেনের উদ্যোগে ১৫০০ হাজার পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।৩১ শে মার্চ মঙ্গলবার  ইউনিয়নের শম্ভুপুরা,এলাহি নগর, নবী নগর, হোসেনপুরসহ মোট ৫০টি স্থানে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুবলীগের সাবেক আহবায়ক আলহাজ্ব আব্দুল কায়ুম,আওয়ামীলীগ নেতা হাজ্বী মোতালেব,রাশেদ আলম মোক্তার, সাজেদ আলী মেম্বার, ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহাদাৎ হোসেন,শ্রমিকলীগের দপ্তর সম্পাদক ডালিম প্রধান, প্রচার সম্পাদক রাশেদ মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আওয়ামীলীগ নেতা মোস্তফা হোসেন বলেন, বর্তমানে করোনা মহামারী আকারে দেখা দিয়েছে। তাই প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।আমরা সব সময় আপনাদের পাশে আছি।প্রয়োজনে আমরা আপনার বাসায় খাবার পৌছে দেব।
Attachments area

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon