1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

দূর্ঘটনার কবলে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

বাগেরহাট জেলার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে আসার পথে মোংলা বন্দরের পশুর নদীতে এমভি জুমায়রা-১ নামে কার্গো জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে।

আজ শুক্রবার (১১ ই নভেম্বর) বন্দরের হাড়বাড়ীয়ার ৫ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি পিথাগোরাস থেকে সাড়ে ৮০০ মেট্টিক টন কয়লা বোঝাই করে সকাল ৭টার দিকে কার্গোটি ছেড়ে আসে। জোয়ারের অপেক্ষায় ৫ নম্বর এ্যাংকোরেজ এলাকা থাকা কার্গোটি সকাল ১০টার দিকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটির উদ্দেশে রওনা হয়।

পথে পশুর নদীর চরকানা এলাকায় পৌঁছালে কার্গোটির সুকান ফেল করায় ডুবো চরে আটকে পড়ে। এতে জাহাজের দুপাশের ডেক ফেটে যায়। এসময় জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেওয়া হয়। যে কারণে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে জাহাজটি।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জাহাজটি বর্তমানে চরে ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন কার্গোর মাস্টার ফারুক গাজী।

মাস্টার আরও জানান, ক্রেন এনে দুর্ঘটনাকবলিত কার্গোর কয়লা অপসারণ করে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়া হবে। ১২ জন কর্মকর্তা-কর্মচারীসহ জাহাজটি নিরাপদে রয়েছে। ডেক ফেটে গেলেও জাহাজের ভেতরে পানি ঢোকেনি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, জাহাজ আটকে থাকার বিষয়ে খোজ খবর নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon