1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

প্রতারণার মামলায় গায়ক নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর

মোঃ জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ২১ মে, ২০২৩

প্রতারণা মূলক মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। এর আগে মতিঝিল থানায় হওয়া প্রতারণার মামলায় নোবেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে মতিঝিল থানা পুলিশ।

পরে তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। নোবেলের আইনজীবী তার জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে নোবেলকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

প্রতারণার মাধ্যমে ১ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি নোবেলের বিরুদ্ধে একটি মামলা হয়। এই মামলায় গতকাল তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, শরীয়তপুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে নোবেল টাকা নিয়েছিলেন, কিন্তু পরে যাননি। এ ঘটনায় তার বিরুদ্ধে মতিঝিল থানায় প্রতারণার মামলা হয়। এদিকে নোবেলের এই পরিস্থিতির জন্য এক এয়ার হোস্টেস ও কয়েকজন শিল্পীকে দায়ী করেছেন তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon