1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখী  সংঘর্ষে বাসের চালক নিহত

মোঃ আঃ জলিল মন্ডল (গাইবান্ধা) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ৩১ মে, ২০২৩

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাতে ঢাকা-রংপুর মহাসড়কের সরকার ফিলিং স্টেশনের পাশে সোমবার রাত আনুমানিক ১০টার দিকে বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক উত্তম কুমার (৪৬) নিহত হয়েছেন। নিহত উত্তম কুমার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার বাসিন্দা।

স্হানীয়রা জানান,  ঢাকা থেকে ছেড়ে আসা অরিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধায় আসার পথে পলাশবাড়ী পৌর শহরের সরকার ফিলিং স্টেশনের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।এতে বাসটি সড়কের পাশের একটি চায়ের স্টলে ঢুকে যায়।এতে বাসচালক উত্তম কুমার ঘটনাস’লেই নিহত হন। এ সময় দোকানদার বাইরে থাকায় প্রাণে বেঁছে পান।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয় এবং নিহত বাসচালকের লাশ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon