1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

মোঃ আঃ জলিল মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাক্টর থেকে ছিটকে পরে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবু হানিফ (১৮) নামের এক হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাই সড়কের বড়দহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ হরিরামপুর ইউনিয়নের বড়দহ বেড়ের ভিটা গ্রামের শাহজাহান আলীর পুত্র। স্থানীয়রা জানান, বালু নিয়ে ধর্মপুরের দিকে যাওয়ায় সময়  হানিফ ট্রাক্টর থেকে ছিটকে ওই ট্রাক্টরের চাকার নীচে পড়ে যায়।

এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। সে ওই ট্রাক্টরের হেলপার হিসেবে দায়িত্ব পালন করছিল। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় জনপ্রতিনিধিদের অনুরোধে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা  হয়ে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon