1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

বেনাপোলে ২০৯ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

মোঃ মারুফ হোসেন, (যশোর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০৯ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। ১১ইং সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রোজ সোমবার আনুমানিক রাত্র ০১:৩০ ঘটিকায় বেনাপোল পোর্ট পুলিশের বিশেষ অভিযানে ছোট আঁচড়া গ্রামস্থ নতুন থানা ভবনের সামনে হইতে ৫৯ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ জাকির হোসেন (২৫), পিতা-মোঃ জিল্লুর রহমান, সাং- খড়িডাঙ্গা, থানা- বেনাপোল পোর্ট থানা কর্তৃক গ্রেফতার করে।

একই তারিখ ১২:১৫ ঘটিকায় অত্র থানা এলাকার বড় আঁচড়া গ্রামস্থ বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড হইতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  থানায় নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon