1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

যশোর জেলার শার্শায় সাংবাদিককে হত্যার হুমকি

মোঃ মারুফ হোসেন, (যশোর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সোহাগ আলী নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন ওই এলাকারই মাদক বিক্রিতে জড়িত একই পরিবারের কয়েকজন। হত্যার হুমকি পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শার্শার ওই সাংবাদিক। শার্শা থানায় গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে জিডি করেন তিনি।

এতে অভিযোগ করা হয়, মাদকের বিস্তার নিয়ে সম্প্রতি প্রতিবেদন করেন মোঃ সোহাগ আলী। এর জেরে মঙ্গলবার রাত ৮ টার সময় তাকে সরাসরি হত্যার হুমকি দেন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত রাবেয়া ওরফে খাতন, তার মেয়ে মোছাঃ কাকুলী, ও তার ছেলে কিশোর গ‍্যাং এর মূলহোতা মোস্তফা।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম। তিনি জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সাংবাদিককে হুমকির নিন্দা জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান নয়ন। ও বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান মন্টুসহ সুশীল সমাজের নেতারা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon