1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

একদিনেই ডেঙ্গু শনাক্ত হয়েছে, ২৮৮৯ মৃত্যু হয়েছে ৮ জনের

মোঃ জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে দুই হাজার ৮৮৯ জনের। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮৭৫ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত বেড়ে হয়েছে এক লাখ ৭৯ হাজার ৬৯৯ জন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বেশিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এখানে যে সংখ্যা দেওয়া হয়েছে, সেটি বিভিন্ন হসপিটালের তথ্য থেকে সংগ্রহ করা। এমন অনেক রোগী থাকতে পারে যারা ডেঙ্গু নিয়ে এখনো বাসায় অবস্থান করছে। তাদের ভেতর অনেকেই জানেই না যে তাদের ডেঙ্গু হতে পারে। তারা অনেকেই সাধারণ অসুখ ভেবেই বাসায় চিকিৎসা নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon