1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

আজমপুর কাচাঁ বাজারে প্রতিনিয়িত চোরের উৎপাত বৃদ্ধি পেয়েছে

মোঃ জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

দক্ষিণখান থানায় আজমপুর কাচাঁ বাজার এলাকায় চোরের উৎপাত, থানায় অভিযোগের পরেও  থামানো যাচ্ছে না এই কর্মকান্ড। ঢাকার দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকায় দীর্ঘ দিন ধরে মোবাইল ফোন টাকা ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটলেও এর তেমন প্রতিকার মিরছে না বলে জানায় ভুক্তভোগীরা।

গতো ৪ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় আজমপুর কাচাঁ বাজার সংলগ্ন এলাকায় মোঃ আলহাজ্ব সিকদার নামে এক ব্যাক্তির একটি ওয়ান প্লাস ফোন চুরি হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা। সে দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বসবাস করে ঘটনার দিন সে মোবাইল ফোন চার্জে লাগিয়ে বাহিরে গেলে তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

তৎক্ষনাৎ সে থানায় একটি সাধারণ ডায়েরি ও করেন। পরবর্তীতে তার মোবাইল ফোন নম্বরে ফোন দিলে ফোন রিসিভ করে কথাও বলে চোর। এমনো পরিস্থিতিতে চোরের নাম ঠিকানা ও জেনে নেয় ভুক্তভোগী আলহাজ্ব সিকদার। ফোনে কথা বলে জানতে পারে চোরের নাম সবুজ রাজ, তার পিতা; সিখন রাজ, গ্রাম প্রকাসপুর থানা কাপাসিয়া জেলা গাজীপুর।

এ বিষয়ে ভুক্তভোগী থানায় যোগাযোগ করলে এর কোন প্রতিক্রিয়া পায়নি বলে জানান আলহাজ্ব সিকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon