1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে বিদ্যুৎপৃষ্টে একজন ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে

মোঃ আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাসেল মিয়া (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে বোয়ালিয়া ছোট সোহাগী এলাকায় এই ঘটনা ঘটে। রাসেল মিয়া ওই গ্রামের আব্দুল মাজেদের ছেলে।

স্থানীয়রা জানান, রাসেল একজন পেশাদার বিদ্যুৎ মিস্ত্রী। সকাল সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া এলাকার আলতাফ হোসেন নামের এক ব্যক্তির বাড়ির বিদ্যুৎ লাইনের বিভ্রাট সারানোর জন্য ৪৪০ লাইনের খুঁটিতে উঠে কাজ করছিল। এসময় বিদ্যুতায়িত হয়ে খুঁটিতেই আটকা পড়েন তিনি।

পরে বিদ্যুৎ অফিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম বিষয়টি মৃত্যুর নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon