1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

গাইবান্ধায় বাদশা মিয়ার হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন

মোঃ আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

গাইবান্ধার পলাশবাড়ীতে ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়া আকন্দের হত্যাকারীসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

উপজেলার বেতকাপা ইউনিয়নের  জনতার আয়োজনে শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা বাজার এলাকায় প্রায় পোনে ১ ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করা হয়। এসময় দু’পার্শ্বে যানবাহন চলাচল বন্ধ থাকে।

এর আগে ইউপি সদস্য বাদশা মিয়ার পূর্ব নয়ানপুর গ্রামের সর্বস্তরের নারী-পুরুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢোলভাঙ্গা বাজারে এসে সড়ক অবরোধ করে। সড়ক অবরোধকালে বক্তব্য রাখেন নিহত বাদশা মিয়ার কন্যা সম্পা খাতুন, মিম আকতার ও আড়াই বছরের শিশু পুত্র নুর মোহাম্মদ সম্রাটসহ এলাকার ব্যক্তিবর্গ।

নিহত বাদশা মিয়ার কন্যা-পুত্র তাদের বক্তব্যে বলেন, আমার বাবা উপজেলার বেতকাপা ইউপির ৮নং ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁকে এরআগেও বিভিন্ন সময় হুমকি-ধামকি প্রদান করা হতো।

তাই আমাদের বাবার হত্যাকারী খুনি-সন্ত্রাসী পাপুলসহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টানত্মমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সু-দৃষ্টি করেন।

খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনাস’লে গিয়ে নিহত বাদশা মিয়ার হত্যাকারী পাপুলসহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির আশ্বাস দেওয়ায় এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য; গত ২৫ সেপ্টেম্বর রাতে উপজেলার বেতকাপা ইউপির পূর্ব নয়ানপুর গ্রামের মধ্যপাড়ায় পাশের বাড়ির প্রতিপক্ষ মাদকসেবী-বিক্রেতা বখাটে পাপুল মিয়া রাতের আঁধারে প্রকাশ্যে ধারালো ছুরিকাঘাতে ইউপি’র ৮ নম্বর ওয়ার্ড সদস্য, আওয়ামী লীগ সভাপতি ৫ মেয়ে ১ ছেলে সন্তানের জনক বাদশা মিয়া আকন্দ (৫০) কে ঘটনাস’লেই নির্মম হত্যা করে। এ ঘটনায় নিহতের মেয়ে স্বপ্না খাতুন বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় হত্যা মামলা (নং-২৩, তাং-২৬/০৯/২৩) দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon