1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মুন্সি সাহাবুদ্দিন, লোহাগাড়া প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ১ অক্টোবর, ২০২৩

লোহাগাড়া উপজেলার চুনতিতে ইউ, পি কার্যলয়ে অনুষ্টিত হল বিট পুলিশিং সভা। প্রধান অতিথি হিসাবে ছিলেন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি জনাব রাশেদুল ইসলাম সাহেব।

সভাপতিত্ব করেন, চুনতি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব জয়নাল আবেদীন জনু কোম্পানী। অনুষ্টানের সঞ্চালক ছিলেন চুনতি পুলিশ ফাড়ির ইনচার্জ ( ভারপ্রাপ্ত) এস, আই জালাল উদ্দিন।

ওসি রাশেদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যকালে বলেন, অপরাধ নির্মুল ও আইন শৃংখলা উন্নয়ণ পুলিশের পক্ষে একাই অসম্ভব। তাই স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ সহ এলাকার জনসাধরণকে সচেতন হওয়ার জন্য অনুরুধ করেন।

উল্লেখ্য যে, লোহাগাড়ায় ইতিপূর্বে কিশোর গ্যাং এর দৌরাত্ম ছিল নজির বিহীন, কিন্তু ওসি রাশেদুল ইসলাম লোহাগাড়া থানায় যোগদানের পর হতে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর বিচরণ নির্মূল করেন এবং তাদেরকে ধরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

বর্তমানে কিশোর গ্যাং এর বিচরণ নেই বললেই চলে। কেননা তিনি আইন শৃংখলা সভায় বলেন রাত ১১.৩০ মিনিটের পরে কাউকে অযাথা ঘুরাফেরা করতে দেখা গেলে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, কোন অন্যায়কে ছাড় দেওয়া হবে না। কারো জমি জোর করে দখল করতে দেওয়া হবে না।

আইন শৃংখলা অবনতি হয় এমন কোন ঘটনা ঘটলে খবর পাওয়ার সাথে সাথে ফোর্স পাঠানো হবে। সবমিলিয়ে লোহাগাড়ার আইন শৃংখলা পরিস্থিতি খুবই ভাল। বিট পুলিশিং সভায় উপস্থিথ ছিলেন, চুনতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আলম সহ চুনতি ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংঘটনের নেতা কর্মি সহ স্থানীয় জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon