চট্টগ্রাম বিভাগের ১০৪ টি উপজেলার মধ্যে বিভাগের শ্রেষ্ঠ ইউ এন ও নির্বাচিত হয়েছেন লোহাগাড়া ইউ এন ও জনাব শরীফ উল্ল্যাহ। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভাবনীয় অবদান রাখায় ভাল কাজের স্বীকৃতি সরুপ তিনি চট্টগ্রামে বিভাগের শ্রেষ্ঠ ইউ এন ও হিসাবে নির্বাচিত হয়ে এই শ্রেষ্ঠত্ব লাভ করেন।
১৯ অক্টোবর স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশিত ও জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার জনাব তোফাইল ইসলাম ও প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক জনাব ডঃ শফিকুল ইসলাম।
গত বছরের মে মাসের ১২ তারিখ লোহাগাড়ায় যোগদান করেন জনাব শরীফ উল্ল্যাহ। তিনি অত্যান্ত বিচক্ষণতা ও দক্ষতার সহিত প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসাবে কাজ করে যাচ্ছেন। একই সাথে তিনি লোহাগাড়ায় শিক্ষার মানোয়ন্ননে কাজ করার জন্য মনস্থির করেন।

তাই তিনি লোহাগাড়ার প্রত্যান্ত অঞ্চল পাহাড়ী এলকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সহিত মতবিনিময় করেন। ইংরেজি ভোকাবুলারী ভালভাবে জানার জন্য তিনি নতুন রুপে “এভরিডে থ্রি ওয়ার্ড এবং ফাইব ওয়ার্ডস সহ শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
সঠিক উত্তর দাতারা জিতে নেন উইনার্স ব্যাগ। তিনি লোহাগাড়ার বিভিন্ন গ্রাম অঞ্চলে নিভে যাওয়ার মত অবস্থা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার আলো জ্বালিয়ে প্রশংসনীয় ভূমিকা রাখেন।
এসব সৎ কর্মের কারণে স্বীকৃতিসরূপ চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউ এন ও হিসাবে জনাব শরীফ উল্ল্যাহকে মনোনিত করা হয়। লোহাগাড়া উপজেলার ইউ এন ও জনাব শরীফ উল্ল্যাহ তার অনুভুতি ব্যক্ত করেন। তাতে তিনি বলেন, নিঃসন্দেহে এই স্বীকৃতি আমার জন্য বড় অর্জন এবং অনেক বেশী ভাল লাগার বিষয়।
এর মাধ্যমে আমার কাজের ইচ্ছা ও আগ্রহ আরও অনেক গুনে বৃদ্ধি পাবে। এ অর্জনটুকু লোহাগাড়াবাসী ও এই কাজের সাথে সম্পৃক্ত আমার সকল সহযোগীকে উৎসর্গ করছি। লোহাগাড়াবাসীর আন্তরিকতার কারণে আমি এ পর্য্যায়ে আসতে পেরেছি।
লোহাগাড়ায় দিন দিন শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতেও এ চেষ্টা অব্যাহত থাকবে। আমাকে বিভাগীয় পর্য্যায়ে শ্রেষ্ঠ ইউ এন ও নির্বাচিত করায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফাইল ইসলাম ও প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক ডঃ শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদও কৃতজ্ঞতা জানায়। তাছাড়া উপজেলা শিক্ষা অফিস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন জনপ্রতিনিধি সাংবাদিক সহ সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।