1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক শিক্ষার্থীর মূত্যু

মুন্সি সাহাবুদ্দিন, লোহাগাড়া প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
বা পাশে নিহত ইশমাম হোসেন।

লোহাগাড়া সদর উপজেলায় মহাসড়কে এক মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারাল এক শিক্ষার্থী। মারাত্বক আহত অবস্থায় চমেক হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু ঘটে। নিহত শিক্ষার্থীর নাম হাফেজ ইশমাম ( ১৭)। তার পিতার নাম আব্দুল কুদ্দুস।

তার বাড়ী পশ্চিম কলাউজান বাংলাবাজার এলকার জমিদার পাড়ায়। সে আধুনগর ইসলামীয়া কামিল মাদ্রাসার ছাত্র এবং আগামী ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী ও হাফেজে কুরাণ ছিল।

ঘটনার বিবরণে জানা যায়,আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার সময় লোহাগাড়া ডায়বেটিস হাসপাতালের সামনে কক্সবাজার মুখি যাত্রীবাহী একটি মাইক্রোবাস হাফেজ ইশমামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ইসমাইল ও ইশমাম সহপাঠী ছিল তারা। আজ আধুনগর মাদ্রাসা হতে মোটর সাইকেল করে দুজন আমিরাবাদ যাচ্ছিল।

ইশমাম মোটর সাইকেলের পিছনে বসা ছিল আর ইসমাইল মোটর বাইক চালাচ্ছিল। লোহাগাড়া ডায়বেটিস হাসপাতালের সামলে পৌছলে তারা মারাত্বক দূর্ঘটনার শিকার হন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে একটি স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তথায় কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon