আজ একুশে মার্চ কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর( ক) সার্কেল এর পরিদর্শকের আরেকটি সফল অভিযানে দুইজন মাদক কারবারি গ্রেফতার হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, কুষ্টিয়া জেলা খোকসা থানাধীন সমষপুর এবং জানিপুরে অভিযান পরিচালনা করেন এদলটি।
অভিযানে আটককৃত ১ নং আসামী সমষপুরের আব্দুর রাজ্জাক মন্ডল এর ছেলে, মোঃ ফারুক মন্ডল (৪৫) এর নিজ শয়ন কক্ষে অভিযান পরিচালনা করলে বালিশের নিচ থেকে পলিথিনে মোড়ানো একশত পিস মাদকদ্রব্য টাপেন্টা ডল ট্যাবলেট পাওয়া গেলে, ফারুক মন্ডল কে গ্রেফতার করেন এবং তাহার বিরুদ্ধে খোকসা থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।
আরেকটি অভিযানে জানিপুরের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (৩৫) কে মাদকদ্রব্য টাপেন্টা ডল ট্যাবলেট সেবনের,উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন বিধানকান্তি হালদার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।