1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মামা-ভাগিনা নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কিশোরগঞ্জ জেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী মামা ও ভাগিনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের আব্দুল্লাহ আল রাজিবের ছেলে আশরাফুল ইসলাম লাদেন (২০) ও একই গ্রামের দিলবাহারের ছেলে মামুনুর রশিদ মামুন (২৫)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। লাশ উদ্ধার করে কটিয়াদী হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon