1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায় এক অটো রিকসার যাত্রী নিহত

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়িয়া (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

দিনাজপুর জেলার ফুলবাড়ীতে আঞ্চলিক মহসড়কের বারোকোনা মোড়ে (৯ এপ্রিল) বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টায় দিনাজপুরগামী ঔষধ বহনকারী পিক-আপ ভ্যানের ধাক্কায় চার্জা ভ্যানের যাত্রি সামসুল হক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত সামসুল হক (৭০) পার্বতীপুর হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের পুত্র। তিনি পেশায় এজন জেলে। দুর্ঘটনায় ভ্যান চালকসহ অপর দুই যাত্রি গুরুত্বর আহত হলে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) জানান, আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার করি এবং আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, বিরামপুর থেকে ছেড়ে আসা ঔষধ বহনকারী পিক-আপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে বিরামপুর অভিমুখে যাওয়া চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যান থাকা এক যাত্রি নিহত হয়। পিক-আপের ড্রাইভার ও হেল্পার পলিয়ে যায়। আমরা পিক-আপ ভ্যানকে আটক করেছি। নিহত ব্যাক্তির সুরতহাল শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon