হেলমেট পরিহিত অবস্থায় না আসলে দেওয়া হচ্ছে না তেল। সরকারের এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রতিটি পাম্পে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন। ১৮ মে শনিবার সকাল থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির এর দিক-নির্দেশনায় ঘুড়ে ঘুড়ে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে এই সচেতনতামূলক অভিযান পরিচালনা করে মহানগর ট্রাফিক পুলিশ ও কোতয়ালী মডেল থানা পুলিশ।
এ সময় প্রত্যেকটি পেট্রোল পাম্পের কর্মচারীদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ মেনে চলার কথা জানান। যে সকল মোটরসাইকেল চালক হেলমেট বিহীন তেল নিতে এসেছেন তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এবং সরকারের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ ধারাবাহিক অভিযান করবেন বলেও জানিয়েছে বিএমপি ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা। এ সময় উপস্থিত ছিলেন টিআই আবদুর রহিমসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।