1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

রাজধানীতে বৃষ্টি দিয়ে সকাল শুরু, ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

স্বাধীন বার্তা ডেস্কঃ
  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুন, ২০২৪

রাজধানী ঢাকায় আজ সকাল শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো বাতাস। সকাল সাড়ে ৭টার পর শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যও বলছে-রাজধানী ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সোমবার (১০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে।

এতে বলা হয়েছে, রংপুর, বগুড়া, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ তেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon