1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

মাত্র ৩ ঘন্টার বৃষ্টিতে ডুবেছে ঢাকার গুরুত্তপূর্ণ সড়কগুলো

স্বাধীন বার্তা ডেস্কঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

এ যেন এক বৃষ্টির দেশে পরিণত হলো ঢাকার শহরগুলো। এ কোন সাধারণ বৃষ্টি নয়, পুরোপুরি মহাবৃষ্টি দেখলো ঢাকা বাসি। আর এ বৃষ্টিতে ভোগান্তিতেও পড়েছে নগরবাসি। বৃষ্টিতে রাজধানীর নানা সড়কে জমে গেছে পানি।

কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।   বিভিন্ন প্রয়োজনে বের হওয়া নগরবাসী ও শ্রমজীবী মানুষের ভোগান্তির শেষ নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ‌ বৃষ্টি শুধু রাজধানীতে নয় দেশের সর্বত্রই হয়েছে। আর এমনটা চলতে পারে প্রায় সারা দিন। তবে আগামীকাল থেকে বৃষ্টি একটু কমে আসবে।

ঢাকার কারওয়ান বাজার, মানিক মিয়া অ্যাভিনিউ, কল্যাণপুর, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার,  পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনি পাড়া, ধানমন্ডিসহ, পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়াসহ  অনেক রাস্তায়  পানি জমে গেছে।ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে রাস্তায় প্রচুর পানি জমেছে। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে আমাদের  প্রতিবেদক জানান,এই রাস্তায়  যান চলাচল বন্ধ আছে।

বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার কল্যাণপুরের প্রধান সড়ক। বেলা পৌনে ১১টায় দেখা যায়, কল্যাণপুর নতুন বাজার মোড় থেকে কল্যাণপুর গার্লস স্কুল পর্যন্ত আধা কিলোমিটার সড়ক পুরো পানির নিচে ডুবে আছে। রিকশার পাদানিতে পানি উঠে যাচ্ছে। পথচলতি মানুষের হাঁটু ডুবে যাচ্ছে। রিকশাচালক বেলাল হোসেন বলেন, ‘আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই রাস্তায় রিকশা চালানোরও উপায় থাকবে না৷ পানির মধ্যে রিকশা সামনে আগাতে চায় না, অনেক দম লাগে। এই পানি পার হওয়ার জন্য যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ২০ টাকা করে নিচ্ছেন তিনি৷’

যদি এভাবে টানা আরো কয়েকদিন বৃষ্টি হতে থাকে, তাহলে ঢাকাতে গাড়ি নয় নৌকা দিয়েও যাতায়াতে ভোগান্তিতে পড়তে হবে নগরবাসিকে। এখনই সাধারণ মানুষের জীবন যাত্রা এবং কর্মব্যস্ততায় দেখা দিয়েছে নানান জটিলতা। হাটবাজারেও পাওয়া যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় কাচাপণ্য সামগ্রী। এতে অতিষ্ঠ হয়ে উঠবে নগরবাসিদের জীবন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon